মাহতাব উদ্দিন আল মাহমুদ, দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ দিনে ৮ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৬টা থেকে শুক্রবার রাত ৮টা পর্যন্ত এ মাদকবিরোধী অভিযান চালায় থানা পুলিশ।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ অমিরুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপারের জেলা মাদক মুক্ত ঘোষনায় থানার পুলিশ কর্মকর্তাগন গোপন সংবাদের ভিত্তিত্বে রাত ভর অক্লান্ত পরিশ্রম করে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।
সোমবার দিবাগত সন্ধ্যা ৬ টায় এস আই আবু রায়হান,এ এস আই সেলিম ও মাসুদ সঙ্গীয় ফোর্সহ গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট পাঁচপীর এলাকা থেকে সলিম উদ্দিন গামার পুত্র জহুরুল (৩১) ও ত্রিমোহনীঘাট পাড়া থেকে মৃত হায়দার আলীর পুত্র রবিউলকে (৪৭) ৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
একই রাত সাড়ে ১১টায় এস আই মোজাফ্ফর হোসেন সঙ্গীয় ফোর্সসহ শ্যামপুর কলেজপাড়া থেকে দোলয়ারের পুত্র শরিফুল (৩৫), আবিরেরপাড়ার সাহার আলীর পুত্র হাসান (২৩) ও একই গ্রামের আলবেরিকুচ টুডুর পুত্র খোকন টুডুকে (২৫), বৃহস্পতিবার রাত ৮ টায় উপজেলার দামোদারপুর থেকে ৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও শুক্রবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রাম থেকে আবুল কাসেমের পুত্র তৌহিদ ও একই গ্রামের মিজানকে ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
No comments:
Post a Comment