
আজহার ইমাম, বিরামপুর-দিনাজপুরের বিরামপুর বার্ডের নির্বাহী পরিচালকের কার্যালয়ে ল রোববার আলো ঘর প্রকল্পের ইনপ্যাক্ট ষ্টাডি সহভাগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে আলো ঘর প্রকল্প কারিতাস দিনাজপুর অঞ্চলের আয়োজনে গত ৬ বছর ধরে প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিশুর শিক্ষা আলোঘর প্রকল্প বাংলাদেশে ১লক্ষ ৫৮ হাজার ৬শত ০৫জন শিক্ষার্থীকে এবং দিনাজপুর কারিতাস অঞ্চলে ২৫ হাজার ৫শত ০২ জন শিক্ষার্থীকে ২০১টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে শিক্ষা প্রদান করে যাচ্ছে।
এসময় আলো ঘর প্রকল্প কারিতাস দিনাজপুর অঞ্চলের মি. মাইকেল মার্ডী, আঞ্চলিক ব্যবস্থাপকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) এনামুল হক, বিশেষ অতিথি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা নাছিমুল হক, খানপুর ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী, বার্ডের নির্বাহী পরিচালক ও এনজিও ফোরামের প্রতিনিধি সিরাজুল ইসলাম , আলোঘর প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর যোগেস হাসদা ও শিক্ষা সুপার ভাইজার বাদল তিগ্যা।
মতামত লিখুন
