আজ বিরামপুরে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী ও ইফতার মাহফিল - বিরামপুর নিউজ

Wednesday, June 6, 2018

আজ বিরামপুরে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী ও ইফতার মাহফিল

আজ বিরামপুরে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী ও ইফতার মাহফিল


 বিরামপুর সংবাদদাতা: বিরামপুরে যায়যায়দিনের ১৩ তম বার্ষিকীর র‍্যালীতে উপজেলা নির্বাহী অফিসার ও সধীজন
 দিনাজপুর জেলার বিরামপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম, বিরামপুর দিনাজপুরের পক্ষথেকে প্রশাসন, রাজনৈতিক ব্যাক্তিবর্গ,ব্যবসায়ী ও সাংবাদিকদের নিয়ে এক র‌্যালী উপজেলা চত্তর থেকে বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে উপজেলায় এসে শেষ হয়।

৬ জুন বুধবার সকাল ১০:৩০ মিনিটে র‌্যালীতে উপস্থিত ছিলেন  বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা, জেলা পরিষদের সদস্য মোঃ একরামুল হক, প্রথম আলোর জেলা প্রতিনিধি এ এস এম আলমগীর,   কাটলাবাজার সঞ্চয় ও ঋনদান কর্মসূচির পরিচালক মাহফুজ সরকার, দৈনিক আজকের প্রতিভার প্রতিনিধি বিরামপুর থানা প্রেসক্লাবের সভাপতি হাফিজ উদ্দিন সরকার, যায়যায়দিন বিরামপুর সংবাদদাতা বিরামপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন রুমী,
 আরো যারা ছিলেন তারা হল :
দৈনিক যুগান্তর এর প্রতিনিধি মশিউর রহমান।
 দৈনিক করতোয়া প্রতিনিধি মোস্তাফিজুর রহমান
 দৈনিক সংগ্রাম প্রতিনিধি ডাঃ নূরল হক ,
জয়ভিশন বিরামপুর প্রতিনিধি আব্দুল কাফি প্রমূখ ।

দৈনিক যায়যায়দিন সংবাদদাতা জালাল উদ্দীন রুমী যায়যায়দিন পরিবারের পক্ষে সন্ধ্যায় সুধীজন ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করেন।



No comments:

Post a Comment