দিনাজপুর নবাবগঞ্জে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন - বিরামপুর নিউজ

Wednesday, January 17, 2018

দিনাজপুর নবাবগঞ্জে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন

দিনাজপুর নবাবগঞ্জে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন
মশিহুর, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
গতকাল বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং নবাবগঞ্জ কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ব্যাংক ইভিপিও এন্ড হেড অফ এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মাহাবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইভিপিও এন্ড জোন প্রধান রংপুর অফিসের জোন প্রধান, মো. শাহাজান ভিপি এবং শাখা প্রধান ইসলামী ব্যাংক শাখা দিনাজপুর, একেএম মাজহারুল ইসলাম এসপিও এবং শাখা প্রধান ইসলামী ব্যাংক লি. বিরামপুর শাখা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ জিয়াউর রহমান মানিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, বিনোদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, নবাবগঞ্জ এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের এজেন্ট জননী টেলিকম এর মালিক মো. জাকিরুল ইসলাম, উপজেলা প্রেস সহ-সভাপতি মো. আনিছুর রহমান, সাধারন সম্পাদক মো. হাফিজুর রহমান মিলন, সাংবাদিক হাসিম উদ্দিন, আব্দুল মান্নান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাহাবুবুর রহমান বলেছেন, ব্যাংকিং জগতে বাংলাদেশে ইসলামী ব্যাংক সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। উপস্থিত সুধী সমাবেশে সকলকে ইসলামী ব্যাংকে ব্যাংকিং এজেন্ট কেন্দ্রের সেবা নেওয়ার আহবান জানায়।

No comments:

Post a Comment