দিনাজপুরে ভ্রাম্যমান বই মেলায় শিক্ষার্থীদের উপচে পড়া ভীড় জমেছে - বিরামপুর নিউজ

Wednesday, January 17, 2018

দিনাজপুরে ভ্রাম্যমান বই মেলায় শিক্ষার্থীদের উপচে পড়া ভীড় জমেছে

দিনাজপুরে ভ্রাম্যমান বই মেলায় শিক্ষার্থীদের উপচে পড়া ভীড়


ফাইল ফটো
সাহেব,   যত বেশি বই পড়বে ততই সৃজনশীল পদ্ধতি সহজ ও জ্ঞানের বিকাশ ততই ঘটবে। এই প্রত্যয় নিয়ে দিনাজপুরে বিভিন্ন স্কুল কলেজে ভ্রাম্যমান বই মেলা শুরু হয়েছে।
দিনাজপুর সরকারি কলেজ, মহিলা কলেজ, জিলা স্কুল ও সেন্টফিলিপস হাই স্কুল মাঠে এ মেলার আয়োজন করেছে আলোঘর প্রকাশনী। স্কুল কলেজের শিক্ষর্থীরা আনন্দ ও উৎসবের সাথে বই ক্রয় করছে এবং দেশের বরণ্য লেখকদের নাম সংরক্ষণ করছে।
দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ এই ভ্রাম্যমান ১৫ জানুয়ারী বুধবার দিনাজপুর সেন্টফিলিপস হাই স্কুল এন্ড কলেজে শুরু হয়েছে। এ প্রতিষ্ঠানের দশম শ্রেণীর ছাত্রী নেহা শাহারিয়ার বললেন, তথ্য প্রযুক্তির এ যুগে বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। শ্রেণীর বই পড়ার পাশাপাশি বরণ্য লেখকদের বই পড়লে অধিকতর জ্ঞান অর্জন ও সৃজনশীল পদ্ধতি সহজ হবে। দশম শ্রেণীর ছাত্রী সাকিলা মোস্তারিন মিতু ও ৮ম শ্রেণ ীর ছাত্রী সন্ধি বললেন, আউট নলেজ ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে বই পড়া ছাড়া কোন বিকল্প নেই।
অধিক জ্ঞান অর্জনে অধিক বই পড়তে এসব বই মেলা প্রয়োজন রয়েছে। তবে শিক্ষার্থীরা অভিযোগ করেন বই গুলোর মূল্যে অনেক বেশি। অনেকের ইচ্ছে থাকা সত্বেও বই ক্রয় করতে পারছে না। প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক কালিপদ দাস বর্তমান সৃজনশীল পদ্ধতিতে পরদর্শী হতে হলে বেশি বেশি বই পড়ার উপর গুরুত্বরোপ করে বলেন, এই বই মেলা ব্যবসায়ী ভিত্তিক নয়। শিক্ষার্থীদের জ্ঞান অর্জন বিকাশের ভূমিকা রাখতে হবে। বরণ্য লেখকদের বই স্বল্প মূল্যে দিতে পারলে শিক্ষার্থীদের ক্ষেত্রে অধিক বই পড়া সম্ভব।
আলোঘর প্রকাশনীর জনসংযোগ কর্মকর্তা হাসনাত মোবারক জানান, শিক্ষার্থীদের কথা চিন্তা ও মাথায় রেখেই এ বই মেলার আয়োজন। বঙ্গবন্ধু জীবনি, বিজ্ঞান, মুক্তিযুদ্ধ বিষয়ক, গোয়েন্দা কাহিনীর ও তথ্য প্রযুক্তির চাহিদা অধিক। দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকশী বাচ্চু বলেন, ভ্রাম্যমান বই মেলা একটি ভালো উদ্যোগ এই মেলার সংগ্রহকৃত বই পড়ে শিক্ষার্থীরা সৃজনশীল পদ্ধতি ও বরণ্য লেখকদের বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে। বিকশিত হবে জ্ঞানের পরিধি। তিনি  এসময় সময় বিভিন্ন লেখকের অনেক গুলো বই সংগ্রহ করেন।

No comments:

Post a Comment