বিরামপুর জেলা বাস্তবায়ন দাবীতে প্রতিকী অনশন ও বিক্ষোভ সমাবেশ - বিরামপুর নিউজ

Thursday, January 18, 2018

বিরামপুর জেলা বাস্তবায়ন দাবীতে প্রতিকী অনশন ও বিক্ষোভ সমাবেশ

বিরামপুর জেলা বাস্তবায়ন দাবীতে প্রতিকী অনশন ও বিক্ষোভ সমাবেশ

গতকাল (০২/১২/২০১৫) বৈকাল ৩.০০ ঘটিকায় বিরামপুর জেলা বাস্তবায়ন দাবীর অগ্রপথিক পয়াত মুক্তিযোদ্ধা অজিত রায় স্মরনে বিরামপুর কম্পিউটার সমিতির উদ্যোগে বিরামপুর জেলা বাস্তবায়নে প্রতিকি অনশন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিলো। বিরামপুর সহ পার্শ্ববর্তী চার থানার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি বিরামপুরকে জেলা হিসেবে স্বীকৃতি দিতে হবে। এই স্লোগানকে সামনে রেখে গতকাল দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগন এতে উপস্থিত ছিলেন।

We want Birampur District
We want Birampur District

বিভিন্ন স্লোগান ও বক্তৃতার মাধ্যমে বিরামপুর জেলা বাস্তবায়নের পক্ষে বক্তারা তাদের যুক্তি উপস্থাপন করেন। বৃহত্তর দিনাজপুর জেলার দক্ষিণ দিনাজপুর অর্থাৎ দিনাজপুর ৬ নং- আসনের ৪টি থানা নবাবগঞ্জ, ঘোরাঘাট, হাকিমপুর ও বিরামপুর এই চার থানার প্রাণকেন্দ্র বিরামপুর দীর্ঘদিন যাবৎ এই আন্দোলনের সাথে জড়িত এবং এটি একটি দীর্ঘদিনের চলমান প্রকৃয়া ।

Proposed Birampur District Map
Proposed Birampur District Map

বক্তারা তাদের বক্তৃতায় তুলে ধরেন ভৌগলিক দিক থেকেই বিরামপুর জেলা হওয়ার দাবীদার। বর্তমানে বিরামপুরে যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন সরকারি, বেসরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান, বেশ কয়েকটি ব্যাংক, রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে । এছাড়াও বাংলাদেশের একমাত্র কয়লা শোধনাগার ও এই বিরামপুরেই অবস্থিত।  চারটি কলেজ, কয়েকটি নামকরা হাইস্কুল, পর্যাপ্ত পরিমাণে প্রাইমারী স্কুল ও মাদ্রাসা সহ উন্নয়নের ধারাবাহিকতায় বিরামপুরের অগ্রগতি প্রশংসনীয় ও জেলা হওয়ার দাবীদার।
এছাড়াও দিনাজপুর জেলা ৬ নং আসনের চার থানার মানুষকে প্রতিদিনই ৬০-১০০ কিঃমিঃ দীর্ঘ পথ পাড়ি দিয়ে জেলা শহরে যেতে হয় অফিস আদালতের কার্য্য সম্পাদনের জন্য। এতে করে অধিক সময় ও অর্থ ব্যয় করার প্রয়োজন হয় যা অনেকের জন্যে কষ্টসাধ্য ব্যাপার। এহেন সমস্যা সমাধানের বর্তমানে একমাত্র পথ বিরামপুর জেলা বাস্তবায়ন
বর্তমান সরকার বাংলাদেশের বিভিন্ন উন্নয়নের ধারাবাহিকতায় দুটি জেলাকে ইতি মধ্যে বিভাগে পরিণত করেছেন। তাই এই উত্তর বঙ্গের দিনাজপুর জেলার ৬ নং আসনের সুবিধা বঞ্চিত মানুষ আজ আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবায়নের জন্য। তারা ক্ষমতাসীন সরকারকে জানিয়ে দিতে চায় দিনাজপুর জেলার ৬ নং আসনের সুবিধা বঞ্চিত মানুষদের এই স্বপ্নকে আমলে নিয়ে তাদের এই দাবি পুরন করা হোক।
ইতি মধ্যে বিরামপুর জেলা বাস্তবায়ন কমিটি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন তাদের এই দাবি আদায়ের পক্ষে নানা প্রকার কর্মসূচি হাতে নিয়েছে এবং আগামীতে আরও কঠোর আন্দোলনে যাওয়ার সিধান্তে উপনীত হয়েছে। এই আন্দোলনকে আরও বেগোবান করতে প্রতিনিয়ত বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ বিরামপুর জেলা চাই আন্দোলনে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করার মধ্য দিয়ে তাদের দাবি আদায়ের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধ পরিকর।

we want birampur district
we want birampur district

বিরামপুর জেলা বাস্তবায়ন দাবীতে প্রতিকী অনশন ও বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ও বের হয় যা বিরামপুরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষীন করে।

No comments:

Post a Comment