বিরামপুর পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত - বিরামপুর নিউজ

Monday, January 22, 2018

বিরামপুর পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত

বিরামপুর পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত

দিনাজপুর সদরের প্রাচীন বিদ্যাপীঠ বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেনকে সাময়িক বরখাস্তের দু’মাসের মাথায় চূড়ান্ত বরখাস্তের সিদ্ধান্ত দিয়ে ম্যানেজিং কমিটি তা অনুমোদনের জন্য গত বুধবার দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে পাঠিয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খায়রুল আলম রাজু স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, আর্থিক অনিয়ম, অব্যবস্থাপনা, অর্থ আত্মসাৎ, দুর্নীতি, ম্যানেজিং কমিটিকে অগ্রাহ্য, শিক্ষক কর্মচারীদের সাথে অসদাচরণ, বিদ্যালয়ে ঠিক সময়ে অনুপস্থিত, কর্তব্যে অবহেলা, চাকরি বিধি লঙ্ঘন, দুরভীসন্ধিমূলক কার্যকলাপ ও বিদ্যালয়ের স্বার্থের পরিপন্থী কাজ করার অভিযোগে ম্যানেজিং কমিটি ২১ অক্টোবর এক সভায় প্রধান শিক্ষক আরমান হোসেনকে সাময়িক বরখাস্ত করেন।

উপরোক্ত সমস্যার সমাধান না হওয়ায় ১৭ ডিসেম্বর ম্যানেজিং কমিটি বিধি মোতাবেক আরমান হোসেনকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে চূড়ান্ত বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করে। ওই সিদ্ধান্ত অনুমোদনের জন্য ম্যানেজিং কমিটির সভাপতি স্বাক্ষরিত আবেদনপত্র গত বুধবার দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খায়রুল আলম রাজু প্রধান শিক্ষককে চূড়ান্ত বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ ও তার স্বাক্ষরে শিক্ষাবোর্ডে আবেদন দাখিলের সত্যতা নিশ্চিত করেছেন। অভিযুক্ত শিক্ষক আরমান হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

No comments:

Post a Comment