দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ - বিরামপুর নিউজ

Tuesday, June 5, 2018

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২

 দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২।।

নিজের কেনা মিটারের ভাড়া প্রতিমাসে ১০ টাকা আর কত বছর দিতে হবে?
বর্তমান গ্রাহক প্রায় আড়াই লক্ষাধিক। প্রতিমাসে আদায়- ২৫ লক্ষ টাকা। এই অর্থ কি খাতে ব্যবহৃত হয় গ্রাহক তা জানতে যায়। মিটার ভাড়ার টাকা এ পর্যন্ত কত আদায় হয়েছে, কত ব্যাংকে আছে কর্তৃপক্ষ তা বলতে পারে না। এর পরেও কি মিটার ভাড়া দিবেন? অবিলম্বে মিটার বন্ধ হোক।

বিল বাঁকী থাকলে লাইন কর্তন হয়। বিল পরিশোধ করে সংযোগ নিতে হলে অতিরিক্ত ১২০০ টাকা জমা দিতে হবে। এটা কি সমর্থনযোগ্য? অবিলম্বে ১২০০ টাকা পূনঃসংযোগ ফি বাতিল করো, করতে হবে।

অভিযোগ কেন্দ্রের জনবল এবং ফোন নম্বর বৃদ্ধি করে সেবার মান বাড়াতে হবে।

এছাড়াও কার কি দাবী দাওয়া আছে কমেন্ট বক্সে সংযোগ করুন। দ্রুততার সাথে দাবী নামা পেশ করা হবে।

মোঃ রফিকুল ইসলাম সরকার, আহবায়ক, বিরামপুর সমম্মিলিত পেশাজীবি ঐক্য পরিষদ।

No comments:

Post a Comment