
ষ্টাফ রিপোর্টার-দিনাজপুরের বিরামপুর উপজেলার কৃতি সন্তান হুমায়ন কবির’কে আমরা বিরামপুরবাসী পক্ষ থেকে শুক্রবার রাতে উপজেলা চত্ত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব পারভেজ কবিরের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় বিরামপুরের কৃতি সন্তান হুমায়ন কবির’কে উষ্ণ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব পারভেজ কবির, ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনার এনামুল হক, অধ্যাপক আক্কাস আলী, ডাঃ মোস্তফা মোঃ নুরুন্নবী, ডাঃ ইমার উদ্দিন কায়েস, ডাঃ মোখলেছুর রহমান, সাবেক অধ্যক্ষ আব্দুস সাত্তার, অধ্যক্ষ ফরহাদ হোসেন, অধ্যক্ষ শিশির কুমার সরকার, অধ্যক্ষ আবু তাহের, উপাধ্যক্ষ মেজবাউল হক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমাস উদ্দিন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক ফারুক-ই আজম, ৭নং ইউপি চেয়ারম্যান রহমত আলী প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ব্যাংকার দানেজ উদ্দিন ও অধ্যাপক সেলিম রেজা।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও নিউজ ডায়েরী বিডি ডটকমের পক্ষে যুগ্ম সচিব হুমায়ন কবির’কে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় যুগ্ম সচিব হুমায়ন কবির আমরা বিরামপুরবাসী তার প্রতি যে ফুলেল শুভেচ্ছা দেয়া হয় সেটি তিনি উপস্থিত শিশুদের প্রতি উৎসর্গ করেন। পরে স্থানীয় শিল্পীদের মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
No comments:
Post a Comment