বিরামপুরের সাংবাদিক ডক্টর এনামুলের মাতার ইন্তিকাল - বিরামপুর নিউজ

Wednesday, January 10, 2018

বিরামপুরের সাংবাদিক ডক্টর এনামুলের মাতার ইন্তিকাল

ডক্টর এনামুল হক,  বিরামপুর প্রেসক্লাবের সাবেক সহকারী সেক্রেটারী ও বিভিন্ন পত্রিকার বিরামপুর উপজেলা প্রতিনিধি ডক্টর মুহাদ্দিস এনামুল হকের মা মজিদা বেগম (৭৫) গত ৮ জানুয়ারী সকাল সাড়ে ১১ টায় বার্ধক্যজনিত কারণে বিরামপুর থানাপাড়াস্থ নিজ বাসভবন ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ৩ পুত্র, ২ কন্যা, নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গত সোমবার বাদ জোহর দুপুর আড়াইটায় বিরামপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে মরহুমার গ্রামের বাড়ী হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নের খাট্টাউছনা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাদ আসর বিকাল সাড়ে ৪টায় দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাযাগুলোতে ইমামতি করেন যথাক্রমে দিনাজপুর দক্ষিণ (সাংগঠনিক জেলা) জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল ইসলাম ও মরহুমার পুত্র বিজুল দারুল হুদা কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস ডক্টর এনামুল হক। জানাযাপূর্ব সংক্ষিপ্ত আলোচনা করেন বিরামপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্জ আশরাফুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, বিজুল দারুল হুদা কামিল মাদরাসার অধ্যক্ষ ডক্টর নূরুল ইসলাম, পাউশগাড়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মামুনুর রশীদ প্রমুখ। জানাযা নামাজে বিভিন্ন পেশাজীবি, শিক্ষক, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মরহুমার পুত্র মুহাদ্দিস ডক্টর এনামুল হক তাঁর শ্রদ্ধেয় মা যেন জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে মহান আল্লাহ পাকের নিকট কবুল হন, সে জন্য সকলের নিকট দোয়া চান।
মজিদা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দিনাজপুর দক্ষিণ (সাংগঠনিক জেলা) জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল ইসলাম, দিনাজপুর উত্তর (সাংগঠনিক জেলা) জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, বিরামপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমজাদ হোসাইন ও সেক্রেটারী হাফিজুল ইসলাম বিএসসি। পৃথক পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।#

No comments:

Post a Comment