বিরামপুরে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ পালিত - বিরামপুর নিউজ

Wednesday, January 10, 2018

বিরামপুরে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ পালিত


ষ্টাফ রিপোর্টার-শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের বিরামপুর উপজেলার বে-সরকারী শিক্ষক-কর্মচারীগণ মানববন্ধব ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ জানুঃ) ঢাকামোড়ে উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন চলাকালে দাবির স্বপক্ষে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফারুক-ই-আজম,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আদর্শ হাইস্কুলের প্রধান শিক্ষক সাইদুর রহমান, পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমাজ উদ্দিন, মোহনপুর হাইস্কুলের শিক্ষক আব্দুল্লা আল মামুন,দূর্গাপুর হাইস্কুলের শিক্ষক নজমুল হক প্রমূখ।
মানব বন্ধন শেষে শিক্ষকরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্বরে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

No comments:

Post a Comment