পৌরসভা এলাকায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বিতরণ কার্যক্রম শেষ হবে চলতি বছরের ২৪ এপ্রিল।বুধববার (১০ জানুয়ারী) সকালে দিনাজপুর শহরের লালবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লালবাগ ও গোলাপবাগ এলাকার ভোটারদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। ভোটাররা লম্বা লাইনে দাড়িয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করছেন। স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হচ্ছে।দিনাজপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান, বলতি বছরের ২৪ এপ্রিল পর্যন্ত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। যারা পূর্বের জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছেন তারা ৩২০ (তিনশত বিশ) টাকা ব্যাংকে জমা দিয়ে নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে পারবেন।নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান আরো জানান, প্রথম পর্যায়ে দিনাজপুরে ৩ লাখ ৪১ হাজার স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে। পর্যায়ক্রমে বাকি পরিচয়পত্র প্রদান করা হবে। ২০০৮ হতে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধনকৃত সকল ভোটার এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবেন বলে জানান তিনি।উল্লেখ্য, যে কারণে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রয়োজন তা হলো সেবা গ্রহণ ও প্রদানে সঠিক নাগরিক শনাক্তকরণ, সঠিক ব্যক্তির সঠিক সেবাপ্রাপ্তি নিশ্চিত করা, আঙ্গলে ছাপের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন সুবিধা।স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উল্লেখযোগ্য ব্যবহার আয়করদাতা শনাক্ত নাম্বার (টিআইএন) প্রাপ্তি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট প্রাপ্তি, চাকুরীর জন্য, সম্পত্তি ক্রয়-বিক্রয়, ব্যাংক হিসাব খোলা ও ঋণ প্রাপ্তি, সরকারি ভাতা উত্তোলন, সরকারি ভর্তুকি ও সহায়তা প্রাপ্তি, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিসহ বহুবিধি কাজে সুবিধা পাওয়া যাবে। স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্রের বৈশিষ্ট্য ৩ স্তরে ২৫টির অধিক নিরাপত্তা সম্বলিত, দীর্ঘস্থায়ী ও টেকসই, সহজে নকল করা সম্ভব নয়, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন চালানো সম্ভব।গত ৭ জানুয়ারী হতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে এবং শেষ হবে আগামী ২৪ এপ্রিল।
Wednesday, January 10, 2018
Home
Unlabelled
দিনাজপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম অব্যাহত 2018
দিনাজপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম অব্যাহত 2018
About Joy Babu Jewel
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of soratemplates is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment