বিরামপুর বিওয়াইএফসি’র মাদক বিরোধী সচেতনতায় সাইকেল র্যালী

স্টাফ রিপোর্টার-দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কন্সার্ন্স (বিওয়াইএফসি) আঞ্চলিক কার্যালয় ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের উদ্দ্যেগে দূর্গাপুর হাইস্কুল কাবের ছাত্ররা ১৮ জানুয়ারী, বৃহস্পতিবার দুপুরে দূর্গাপুর থেকে একটি সাইকেল র্যালী শহরে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে বেলডাঙ্গাস্থ (বিওয়াইএফসি) আঞ্চলিক কার্যালয় চত্ত্বরে শেষ হয়।
বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কন্সার্ন্স (বিওয়াইএফসি) আঞ্চলিক কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার অসিত চৌকিদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব পারভেজ কবীর, বিশেষ অতিথি অফিসার ইনচার্জ বিরামপুর থানা মোখলেছুর রহমান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের ইন্সপেক্টর মোহাম্মদ রব্বানী, দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক সুভাষ চন্দ্র সাহা, হাকিমপুর প্রেসকাবের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, নিউজডায়েরী বিডি ডটকমের প্রকাশক ও সম্পাদক মাহমুদুল হক মানিক, বিওয়াইএফসি’র সহকারী প্রোগ্রাম ম্যানেজার মনোয়ার হোসেন মন্টু প্রমুখ ।
মতামত লিখুন