বিরামপুরে সিএইচসি কর্মচারীদের কর্মবিরতি পালন করলো - বিরামপুর নিউজ

Sunday, January 21, 2018

বিরামপুরে সিএইচসি কর্মচারীদের কর্মবিরতি পালন করলো

বিরামপুরে সিএইচসি কর্মচারীদের কর্মবিরতি পালন

আজহার ইমাম, বিরামপুর-বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এ্যাসোসিয়েশন সিএইচসিপি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি পদের কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে জাতীয়করণের দাবীতে বিরামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে তিনদিন ব্যাপী কর্মবিরতির পালন করেছে।
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার দিনাজপুরের বিরামপুর উপজেলার সিএইচসিপি এ্যাসোসিয়েশনের কর্মচারীরা চাকুরী রাজস্ব খাতে জাতীয়করণের দাবীতে কর্মবিরতি পালন করেন।
এ সময় উপজেলা সিএইচসিপি এ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বজরুল রশিদ, সহ সভাপতি গোলাম কিবরিয়া ও মশিউর রহমান।

No comments:

Post a Comment