মাসুদুল হক রুবেল, ১৩ই জানুয়ারী দিনাজপুরের হিলি ট্রেন ট্রাজেডি দিবস। ১৯৯৫ সালের আজকের এই দিন, রাত সাড়ে ৯ টার দিকে হিলি রেলষ্টেশনে দাঁড়িয়ে থাকা গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী লোকাল ট্রেনের সাথে বিপরিতদিক সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের মুখ-মুখি সংঘর্ষ হয়।
সংষর্ষে লোকাল ট্রেনের ইঞ্জিনসহ ৩ টি বগী দুমড়ে মুচড়ে যায়। এতে ২৭জন ট্রেন যাত্রী প্রাণ হারায় এবং শতাধিক যাত্রী আহত হয় এর অনেকেই পঙ্গুত্ব বরণ করে।
কর্তব্যরত ষ্টেশন মাষ্টার ও পয়েষ্টসম্যান এর দায়িত্বহীনতার কারনে ঘটে যাওয়া এই মর্মান্তিক দূর্ঘটনায় নিহতদের স্বরণে স্থানীয় রেলওয়ে একতা ক্লাবের উদ্দোগে দিনটিকে প্রতি বছর হিলি ট্রেন ট্রাজিডি দিসব হিসেবে পালন করা হয়।
দিসবটি উপলক্ষ্যে কালো ব্যাচ ধারণ, ট্রেন দুর্ঘটনা এড়াতে ট্রেনে ব্যনার লাগানোসহ মিলাদ মাহফিল ও দোয়া খায়েরের আয়োজন করা হয়েছে।
No comments:
Post a Comment