বিরামপুর সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি গঠন - বিরামপুর নিউজ

Tuesday, January 9, 2018

বিরামপুর সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি গঠন

বিরামপুর:
 দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা সরকারি কলেজ মো. রোকন উজ-জামানকে আহ্বায়খ করে শাখা ছাত্রলীগের তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার (০২ মে) সন্ধ্যায় বিরামপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক এসএম আল ইমরান উজ্জল ও পৌর ছাত্রলীগের আহবায়ক মো. গোলাম মর্তুজা বিষয়টি জানান।
কমিটির অন্য সদস্যরা হলেন-  যুগ্ম আহবায়ক মো. সোয়াইব মন্ডল, মো. সাদ্দাম হোসেন ও সাহানুর রহমান প্রান্ত।
বিরামপুর সরকারি কলেজ ছাত্রলীগের নবাগত আহবায়ক বাংলানিউজকে জানান, কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির সময় শেষে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

No comments:

Post a Comment