বিরলের নবগঠিত রাজারামপুর ইউনিয়ন পরিষদ ভবন - বিরামপুর নিউজ

Sunday, January 14, 2018

বিরলের নবগঠিত রাজারামপুর ইউনিয়ন পরিষদ ভবন

ফাইল ফটো
আতিউর রহমান,  বিরল উপজেলার নবগঠিত ১২ নম্বর রাজারামপুর ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের স্থান নির্ধারনে রাজারামপুর গ্রামের জনসাধারণ রাজারামপুর গ্রামে ভবন নির্মাণের দাবীতে নব-নির্বাচিত চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়ের সাথে মত বিনিময় সভা করেছে।
রোববার বিকেলে রাজারামপুর গ্রামের মিলপাড়ার দুর্গামন্দিরের সামনে কেশরী মোহন অধিকারীর সভাপতিত্বে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বীরেন্দ্র নাথ রায়ের পরিচালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, নব-নির্বাচিত চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, ১ নম্বর ওয়ার্ডের  সদস্য রবীন্দ্র নাথ রায়, ২ নম্বর ওয়ার্ডের সদস্য মিলন কুমার রায়, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাক, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বিজয় চন্দ্র রায়, সংরক্ষিত মহিলা সদস্য আমেনা খাতুন, জনসাধারনের পক্ষে শ্যামল চন্দ্র রায়, সাকিলা হেমরম, গঙ্গা প্রসাদ, মোস্তফা কামাল, লালু কবিরাজ, বীরবল চন্দ্র রায়, প্রমোদ চন্দ্র রায় প্রমুখ।
মত বিনিময় সভায় দুই সহদোর ভাই কেশরী মহোন অধিকারী ও সচীন্দ্র নাথ অধিকারী নবগঠিত রাজারামপুর  ইউনিয়ন পরিষদের ভবন নির্মানের জন্য রাজারামপুর মিলপাড়ায় ৫০ শতাংশ জমি দান করার ঘোষণা দেন। বক্তারা রাজারামপুর ইউনিয়ন পরিষদের মধ্যস্থল রাজারামপুর গ্রামের মিলপাড়ায় স্থান নির্ধারণ পূর্বক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মানের জোড় দাবী জানান।

No comments:

Post a Comment