দিনাজপুর ইউনিটে অভিযোগ স্বামীর ২০ লক্ষ টাকা নিয়ে স্ত্রী পলাতক ব্লাস্ট - বিরামপুর নিউজ

Wednesday, January 17, 2018

দিনাজপুর ইউনিটে অভিযোগ স্বামীর ২০ লক্ষ টাকা নিয়ে স্ত্রী পলাতক ব্লাস্ট

ফাইল ফটো
কাশী কুমার দাস,  দিনাজপুর সদর উপজেলা ৪নং শেখপুরা ইউনিয়নে পূর্ব রামনগর মহল্লার ভৈরব অধিকারী’র স্ত্রী স্বপ্না অধিকারী ২০ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যাওয়ায় স্ত্রী বিরুদ্ধে ব্লাস্ট দিনাজপুর ইউনিটে স্বামী কর্তৃক  অভিযোগ দায়ের।
অভিযোগ সূত্রে জানা যায় ১৯ বৎসর পূর্বে সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নেরপূর্ব রামনগর মহল্লার  ভৈরব অধিকারীর সাথে স্বপ্না অধিকরীর বিবাহ হয়।
তাদের এক পত্র এক কন্যা রয়েছে। পারিবারিক সঞ্চয়পত্র ক্রয়ের জন্য স্বামীর নিকট হতে স্বপ্না অধিকারী ২০ লক্ষ টাকা নিয়ে ও দুই সন্তানকে নিয়ে পালিয়ে যায়।
পারিবারিকভাবে এবং এলাকাবাসীদের শালিস বৈঠক করেও স্বপ্না অধিকারী টাকা ফেরৎ দেয় না এবং স্বামীর ঘরে ফিরে না আসাতে গত ০২/০১/২০১৮ ইং তারিখে ন্যায় বিচারের আশায় স্বামী ভৈরব অধিকারী স্থানীয় বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি)’র নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায় এর মাধ্যমে ব্লাস্ট দিনাজপুর ইউনিটে অভিযোগ দায়ের করে।
শালিস বৈঠকে উপস্থিত হওয়ার জন্য ব্লাস্ট কর্তৃকপক্ষ নোটিশ প্রদান করলেও গতকাল প্রথম বৈঠকে স্বপ্না অধিকার উপস্থিত হন নাই। আগামী ২৪/০১/২০১৮ইং তারিখে দ্বিতীয় বৈঠক বসার জন্য আবারো ব্লাস্ট কর্তৃপক্ষ নোটিশ প্রদান করেছে।

No comments:

Post a Comment