মাহতাব উদ্দিন আল মাহমুদ, দিনাজপুরের ঘোড়াঘাটে এক বেসরকারী সংস্থা দুস্থ ও অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। সোমবার সকাল ১০টায় এসব শীতবস্ত্র বিতরণ করেন রাণীগঞ্জ ব্র্যাক।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক আঞ্চলিক ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, ব্র্যাক কর্মসূচী ম্যানেজার মোঃ হাবিবুর রহমান, কর্মসূচী উন্নয়ন প্রকল্প ম্যানেজার শ্রী নবীন চন্দ্র রায়, ব্র্যাক সিইবি কর্মসূচীর ফিল্ড অফিসার শিউলী খাতুন প্রমুখ।
No comments:
Post a Comment